মাটির নিচে গাঁজার বিশাল মজুত! কসবায় ২৬৪ কেজিসহ গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাটির গর্তের ভিতর থেকে ২৬৪ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব।শুক্রবার (৭ আগষ্ট) বিকেল সাড়ে ৪টার

2026-08-08T11:47:15+00:00
2026-08-08T11:47:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাটির নিচে গাঁজার বিশাল মজুত! কসবায় ২৬৪ কেজিসহ গ্রেপ্তার ১
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১১:৪৭ এএম   (ভিজিট : ২২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাটির গর্তের ভিতর থেকে ২৬৪ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। 

শুক্রবার (৭ আগষ্ট) বিকেল সাড়ে ৪টার দিকে কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের চকবস্তা এলাকায় অভিযান পরিচালনা করে এই গাঁজা উদ্ধার করা হয়। 

গ্রেফতার রাসেল মিয়া মাহিন (২০) জেলার কসবা পৌরশহরের বিশালাবাড়ি এলাকার মোঃ আব্দুর রউফ মিয়ার ছেলে।

শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৈরতলা এলাকায় র‍্যাব-৯ ক্যাম্পে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া সিপিবি-১ স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার শেখ মাহফুজার রহমান।

সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার শেখ মাহফুজার রহমান জানান, শুক্রবার বিকেলে কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের চকবস্তা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে চকবস্তা রেল লাইনের পূর্ব পাশে মোঃ ফুরকান মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে রাসেল মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় মোঃ তানভীর নামে অপর এক মাদক কারবারীরা পালিয়ে যায়। 

তিনি আরো জানান, পরে রাসেল মিয়ার তথ্য মতে ফুরকান মিয়ার পরিত্যক্ত টিনের ঘরের খাটের নিচে মাটির গর্তের ভিতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা পাটের বস্তার ভিতর থেকে ২৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy