সিরাজগঞ্জে নলকা ওভার ব্রিজে ট্রাকের ধাক্কায় নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাসের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।শুক্রবার

2026-08-08T11:54:28+00:00
2026-08-08T11:57:22+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে নলকা ওভার ব্রিজে ট্রাকের ধাক্কায় নিহত ২
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১১:৫৪ এএম  আপডেট: ০৮.০৮.২০২৬ ১১:৫৭ এএম  (ভিজিট : ২২)
ফাইল ছবি
X

ফাইল ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাসের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।

শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের রায়গঞ্জ উপজেলার নলকা ওভার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী একটি বাস নলকা ওভার ব্রিজের নিচ দিয়ে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ শহর থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসচালকসহ দুজনের মৃত্যু হয়। আহত হন আরও অন্তত ১২ জন।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy