গাজীপুরে রাস্তা বন্ধ ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন, ২৫ পরিবারের আকুতি

​গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুর মহানগরীর হাড়িনাল উত্তরপাড়ায় যাতায়াতের রাস্তা বন্ধের চক্রান্ত, চাঁদা দাবি, হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

2026-08-08T12:18:18+00:00
2026-08-08T12:18:18+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গাজীপুরে রাস্তা বন্ধ ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন, ২৫ পরিবারের আকুতি
​গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:১৮ পিএম   (ভিজিট : ২৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

গাজীপুর মহানগরীর হাড়িনাল উত্তরপাড়ায় যাতায়াতের রাস্তা বন্ধের চক্রান্ত, চাঁদা দাবি, হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকালে গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং ভুক্তভোগী ২৫টি পরিবারের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের আশু হস্তক্ষেপ চাওয়া হয়।

​সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ঠিকাদার মনসুর আহমেদ লিখিত বক্তব্যে অভিযোগ করেন, স্থানীয় ২৫টি পরিবার ও মুসল্লিদের চলাচলের একমাত্র রাস্তাটি দখলের অপচেষ্টা চালাচ্ছে নাছির উদ্দিন বিপ্লব, খাইরুল ইসলাম ও আজিজুল হাকিমসহ একটি চক্রান্তকারী চক্র। তারা রাস্তা ব্যবহারের বিনিময়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করছে এবং বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে স্থানীয়দের হয়রানি করে আসছে।

​তিনি জানান, গত ২৮ জুলাই বিবাদীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক রাস্তায় প্রাচীর নির্মাণ শুরু করে। স্থানীয়রা বাধা দিলে তারা অতর্কিত হামলা চালায়। হামলায় মনসুর আহমেদের কাছ থেকে মসজিদ নির্মাণের ৭০ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। তাঁকে বাঁচাতে এগিয়ে এসে হামলার শিকার হন বৃদ্ধ হেদায়েত উল্লাহ ও রোকেয়া মফিজ। এ সময় রোকেয়া মফিজের স্বর্ণের চেইন ও হেদায়েত উল্লাহর ৩৫ হাজার টাকা লুট করা হয়।

​এ বিষয়ে গাজীপুর সদর মেট্রো থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও থামেনি বিবাদীদের অপতৎপরতা; বরং তারা প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলন থেকে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, রাস্তাটি স্থায়ীভাবে দখলমুক্তকরণ এবং জানমালের নিরাপত্তা নিশ্চিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনারের জরুরি হস্তক্ষেপ দাবি করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy