পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঠাকুরগাঁওয়ে ওয়ারেন্টভুক্ত আসামির পলায়ন!

বুলেটিন ডেস্ক

সারাবাংলা

ঠাকুরগাঁও-এ পুলিশের হেফাজত থেকে এক ওয়ারেন্টভুক্ত আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।শুক্রবার (৭ আগস্ট) রাত ১০টার দিকে শহরের পুরাতন

2026-08-08T12:26:58+00:00
2026-08-08T12:26:58+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঠাকুরগাঁওয়ে ওয়ারেন্টভুক্ত আসামির পলায়ন!
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:২৬ পিএম   (ভিজিট : ১৪)
ফাইল ছবি
X

ফাইল ছবি

ঠাকুরগাঁও-এ পুলিশের হেফাজত থেকে এক ওয়ারেন্টভুক্ত আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৭ আগস্ট) রাত ১০টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর তাকে পুনরায় আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, পালিয়ে যাওয়া আসামির নাম মোহাম্মদ সাঈদার (৩২)। তিনি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সাতখামার এলাকার শামসুল হকের সন্তান। এর আগে গত ৬ আগস্ট বিকালে ঢাকার টঙ্গী এলাকা তাকে র‍্যাব-১ একটি ওয়ারেন্ট মামলায় আটক করেছিল। পরে ঢাকার বিমানবন্দর থানায় হস্তান্তর করে র‍্যাব।

পরে আটোয়ারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আসার পথিমধ্যে ঠাকুরগাঁও বাসস্ট্যান্ডে ঘটনাটি ঘটে।
 
প্রত্যক্ষদর্শীদের জানান, পুলিশের উপস্থিতিতেই আসামি হঠাৎ দৌড়ে পালিয়ে যান। ঘটনাটি অনেকটা চলচ্চিত্রের দৃশ্যের মতো। এতে উপস্থিত মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিকে ঢাকা থেকে আটোয়ারী থানায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে ঠাকুরগাঁও শহরের বাসস্ট্যান্ডে এলাকায় থামলে আসামি পালিয়ে যায়। আটোয়ারী থানা পুলিশের সঙ্গে আমরা আসামিকে গ্রেপ্তারের জন্য কাজ করছি। আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy