শ্রীমঙ্গলে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন।শুক্রবার রাত ৮টায় শ্রীমঙ্গল

2026-08-08T12:46:48+00:00
2026-08-08T12:46:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:৪৬ পিএম   (ভিজিট : ১০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন। 

শুক্রবার  রাত ৮টায় শ্রীমঙ্গল থানা ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় নবাগত ওসি সাংবাদিকদের সঙ্গে শ্রীমঙ্গল উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন শ্রীমঙ্গলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে পুলিশ আন্তরিকভাবে কাজ করবে। অপরাধ নিয়ন্ত্রণে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলেও তিনি উল্লেখ করেন।

সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ নবাগত ওসিকে শ্রীমঙ্গলে স্বাগত জানান এবং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুজার রহমান বাবলা, সদস্য সচিব রুবেল আহমদ, সদস্য আব্দুর রব, শামসুল ইসলাম শামিম, সিনিয়র সাধারণ সদস্য সৈয়দ আমিরুজ্জামান, এম. এ. রকিব ও সুভাস দাস তপন উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামিম আক্তার হোসেন মিন্টু, সাংবাদিক আতাউর রহমান কাজল, অনলাইন প্রেসক্লাবের সভাপতি আনিসুল ইসলাম আশরাফি, মো. জহিরুল ইসলাম, জামাল আহমেদ, আল আমিনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy