তেঁতুলিয়া নদীতে যুবক নিখোঁজ, ৩০ ঘণ্টায়ও মেলেনি সন্ধান

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

দশমিনা উপজেলার তেঁতুলিয়া নদীতে সাঁতরে এক পাড় থেকে অন্য পাড়ে যাওয়ার সময় অজ্ঞাতপরিচয় এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজের

2026-08-08T18:47:44+00:00
2026-08-08T18:47:44+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
তেঁতুলিয়া নদীতে যুবক নিখোঁজ, ৩০ ঘণ্টায়ও মেলেনি সন্ধান
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৬:৪৭ পিএম   (ভিজিট : ২৩)
নদীতে যুবক নিখোঁজ
X

নদীতে যুবক নিখোঁজ

দশমিনা উপজেলার তেঁতুলিয়া নদীতে সাঁতরে এক পাড় থেকে অন্য পাড়ে যাওয়ার সময় অজ্ঞাতপরিচয় এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কেদীর হাট ও হাজীর হাট মাছ বরাবর দশমিনা বাজারে ভয়ে আসা খাল ও  তেঁতুলিয়া নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে দশমিনা থানা-পুলিশ, নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের বিশেষ টিম যৌথভাবে নদীতে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে কেদির হাটসংলগ্ন তেঁতুলিয়া নদীর তীরবর্তী ওই এলাকায় এক ব্যক্তি নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করছিলেন। নদীতে প্রবল স্রোত থাকায় মাঝ নদীতে পৌঁছানোর পর তিনি পানিতে তলিয়ে যান বলে স্থানীয়রা জানান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা উপজেলা প্রশাসন, থানা-পুলিশ, নৌপুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে সংশ্লিষ্ট বাহিনী।

দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ওই ব্যক্তি নদীর অপর পাড় থেকে সাঁতরে এপারে আসার চেষ্টা করার সময় মাঝ নদীতে তলিয়ে যান। তাকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দীর্ঘ সময় পার হলেও তার সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

দশমিনা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফেরদৌস জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে খবর পাওয়ার পর নৌপুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে ফায়ার সার্ভিস ও থানা-পুলিশের সঙ্গে সমন্বয় করে নদীতে অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়। নিখোঁজ ব্যক্তির সন্ধানে অভিযান চলমান রয়েছে।

দশমিনা ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও জানানো হয়েছে, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে নদীতে অনুসন্ধান চালানো হচ্ছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে নিখোঁজ ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয় কয়েকজনের দাবি, ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর হতে পারে। তার আচরণ ও চলাফেরা দেখে কেউ কেউ তাকে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনাস্থল পরিদর্শন ও নিখোঁজ ব্যক্তির সন্ধানে আসা কয়েকজন স্থানীয় বাসিন্দার দীর্ঘ সময় ধরে অভিযান চলার পরও কোনো সন্ধান না পাওয়ায় নানা প্রশ্ন তুলেছেন তারা। কেউ কেউ ঘটনাটির সত্যতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

অন্যদিকে, নিখোঁজের ওই স্থানে নদীর তীরবর্তী এলাকায় একটি সাদা পাঞ্জাবি পাওয়া গেছে। পাঞ্জাবিটি নিখোঁজ ব্যক্তির কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় নিখোঁজ ব্যক্তির পরিচয়, তিনি কীভাবে নদীতে তলিয়ে গেলেন এবং তার পরিণতি কী হয়েছে, এসব বিষয় নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও উদ্বেগ বিরাজ করছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, নিখোঁজ ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি এবং তাকে উদ্ধারে সংশ্লিষ্ট বাহিনীরা অব্যাহত রেখে বলে জানিয়েছে নৌ পুলিশ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy