রাজাপুরে দূর্ভোগ লাঘবে যুবদল নেতার রাস্তা মেরামত

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠির রাজাপুরে নিজ অর্থায়নে প্রায় দেড় কিলোমিটার রাস্তা মেরামত করে দিয়েছেন ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃজহিরুল হক

2026-08-09T15:50:03+00:00
2026-08-09T15:50:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজাপুরে দূর্ভোগ লাঘবে যুবদল নেতার রাস্তা মেরামত
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৩:৫০ পিএম   (ভিজিট : ৪)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে নিজ অর্থায়নে প্রায় দেড় কিলোমিটার রাস্তা মেরামত করে দিয়েছেন ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃজহিরুল হক সোহেল। উপজেলার মঠবাড়ি ইউনিয়নের নাপিতবাড়ি থেকে পাড়েরহাট সংযোগ সড়কে এই মেরামতের কাজ করা হবে।

স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক বলেন, এই রাস্তাটি অনেকদিন ধরেই চলসচলের অনুপযোগী হয়ে রয়েছে। কোনো গাড়ি চলাচল করতে পারেনা। বর্ষার দিনে কাদা হয়ে যাও। রোগী বহন, বয়স্ক এবং শিক্ষার্থীদের চলাচল একদমই অসম্ভব হয়ে পরে। এসব সমস্যা লাঘবের জন্য জহিরুল হক সোহেল ভাই'র কাছে এলাকাবাসী গিয়ে আবদার করলে তিনি তাৎক্ষণিক নিজ অর্থে মেরামত করে দেওয়ার আশ্বাস দেন। এবং সে মোতাবেক তিনি কাজও করেন।

মেরামত কাজের উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, মঠবাড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য ফজলুর রহমান ফোরোক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু সায়েম আকন, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো: সাখাওয়াত হোসেন রাব্বি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী। 

জহিরুল হক সোহেল উপজেলার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধান, প্রাতিষ্ঠানিক সমস্যা সমাধান সহ অসহায় মানুষের দিকে সাহায্যের বাড়িয়ে থাকেন। অনেক আগে থেকেই তিনি শিক্ষার মান উন্নয়নে,গরিব শিক্ষার্থী যাতে অর্থের অভাবে ঝরে না পরে তার জন্য কাজ করে যাচ্ছেন। 

জহিরুল হক সোহেন জানায়,মানুষের কল্যানে এ ধরনের কাজ অব্যাহত থাকবে সব সময়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy