সাদুল্লাপুরে অপহরন মামলার আসামী বাবা ছেলে আশুলিয়া থেকে গ্রেপ্তার

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সারাবাংলা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের মামলায় বাবা ও ছেলেকে ঢাকার আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার

2026-08-09T16:00:09+00:00
2026-08-09T16:00:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাদুল্লাপুরে অপহরন মামলার আসামী বাবা ছেলে আশুলিয়া থেকে গ্রেপ্তার
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৪:০০ পিএম   (ভিজিট : ১৫)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের মামলায় বাবা ও ছেলেকে ঢাকার আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহূতা স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) দুপুরে তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীদের অবস্থান নিশ্চিত হয়ে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সাদুল্লাপুর থানার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সুপদ হালদারের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।

গ্রেপ্তারকৃত দুজন হলেন—গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেঙ্গুলিয়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে ফিরোজ মিয়া (৪৫) এবং তার ছেলে আহসান হাবিব আপেল (২২)।


ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মতিউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিক্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করা হয়।এরপর সে মোতাবেক অভিযান চালিয়ে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy