মাটিরাঙ্গায় ক্ষতিগ্রস্থ সড়ক মেরামত করে দিলেন বিএনপি নেতা জিয়াউর রহমান

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাবাংলা

পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় টানা ভারী বর্ষণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত 'মাটিরাঙ্গা-গোমতি জিসি সড়ক' মেরামত করে যানচলাচলের উপযোগী করে দিয়েছেন

2026-08-09T16:25:15+00:00
2026-08-09T16:25:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাটিরাঙ্গায় ক্ষতিগ্রস্থ সড়ক মেরামত করে দিলেন বিএনপি নেতা জিয়াউর রহমান
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৪:২৫ পিএম   (ভিজিট : ১০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় টানা ভারী বর্ষণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত 'মাটিরাঙ্গা-গোমতি জিসি সড়ক' মেরামত করে যানচলাচলের উপযোগী করে দিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান। 

​শুক্রবার সকালে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া এমপি,র  নির্দেশনায় এ সড়কটির মেরামত কাজ শুরু করেন তিনি। 

এ সময় মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন সরকার, সদস্য সচিব মো.ফোরকান ইমামী সহ উপজেলা, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

​স্থানীয়রা জানান, সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে মাটিরাঙ্গার বিভিন্ন এলাকার পাকা, কাঁচা ও আধাপাকা সড়কের বিভিন্ন অংশ ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এবং সড়কের একাংশ ধসে পড়ে পুরো যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্নের উপক্রম হয়। এতে করে সাধারণ পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও সকল প্রকার যানবাহন চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছিলো। আজ উপজেলা বিএনপির পক্ষ থেকে সড়কটি মেরামত করা হচ্ছে, এতে করে সাধারণ মানুষের কষ্ট কিছুটা লাঘব হবে বলে মনে করছি। 

মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া বলেন, টানা ভারী বর্ষন ও "পাহাড়ী ঢলের কারণে মাটিরাঙ্গার প্রত্যন্ত এলাকার রাস্তা-ঘাট ভেঙ্গে মানুষ চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জনগণের সুখে-দুঃখে পাশে থাকাই আমাদের মূল রাজনীতির নীতি ও লক্ষ্য। খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া'র নির্দেশে আমরা মাটিরাঙ্গা-গোমতি জিসি সড়ক বিকে উচ্চবিদ্যালয়ের সংলগ্ন ক্ষতিগ্রস্ত সড়কটি দ্রুত মেরামত করে দিয়েছি, যাতে স্থানীয় বাসিন্দা ও সাধারণ পথচারীদের আর কষ্ট পোহাতে না হয়। যেকোনো দুর্যোগে জনস্বার্থে এ ধরনের মানবিক, সামাজিক ও রাজনৈতিক তৎপরতা অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy