প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৫:৪৯ পিএম (ভিজিট : ১২)

X
ছবি: প্রতিনিধি
“আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন” প্রতিপাদ্যের আলোকে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁর পোরশায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার জাতীয় আদিবাসী পরিষদ ও আদিবাসী ছাত্র পরিষদ উপজেলা কমিটির আয়োজনে একটি র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এতে ইউএনও রাকিবুল ইসলাম ও আদিবাসী নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।
তিনি তার বক্তব্যে আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন, নিজস্ব অধিকার রক্ষা এবং তাদের সমৃদ্ধ ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।
এছাড়াও সভায় আদিবাসী পরিষদের সভাপতি ধীরেন লাকড়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেন সূফি শাহ্, নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদসহ স্থানীয় আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ।