শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির আগস্ট ২০২৬ মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ

2026-08-09T17:55:51+00:00
2026-08-09T17:55:51+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৫:৫৫ পিএম   (ভিজিট : ৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির আগস্ট ২০২৬ মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহারশী’-তে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন।

সভায় উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদ, পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক এ. বি. এম. মামুনুর রশিদ, উপপরিচালক, এনএসআই শেরপুর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা, প্রেসক্লাবের সভাপতি, জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করতে মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধে অভিযান জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, কিশোর অপরাধ প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়া জেলার গুরুত্বপূর্ণ মামলাগুলোর অগ্রগতি পর্যালোচনা, মোবাইল কোর্ট কার্যক্রম আরও জোরদার এবং জনগণের নিরাপত্তা ও সরকারি সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় শেরপুর জেলার শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy