জবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা জানুয়ারিতে

জবি প্রতিনিধি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে।এ

2026-08-10T11:07:49+00:00
2026-08-10T11:07:49+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা জানুয়ারিতে
জবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১১:০৭ এএম   (ভিজিট : ৩)
ফাইল ছবি
X

ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। 

এ শিক্ষাবর্ষে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে আগামী ১৫ নভেম্বর থেকে। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

রোববার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৮০তম (বিশেষ) সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা সূত্রে জানা যায়, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পাঁচটি ইউনিটে অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হলো— বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ইউনিট-এ, কলা ও আইন অনুষদভুক্ত ইউনিট-বি, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ইউনিট-সি, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ইউনিট-ডি এবং চারুকলা অনুষদভুক্ত ইউনিট-ই।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ইউনিট-এ-এর ভর্তি পরীক্ষা ১ জানুয়ারি, ইউনিট-ই-এর পরীক্ষা ৮ জানুয়ারি, ইউনিট-বি-এর পরীক্ষা ১৫ জানুয়ারি, ইউনিট-সি-এর পরীক্ষা ২২ জানুয়ারি এবং ইউনিট-ডি-এর পরীক্ষা ২৩ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে। সব ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হবে এবং সব পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে।

ভর্তি আবেদনের জন্য শিক্ষার্থীদের ২০২৩ অথবা ২০২৪ সালে এসএসসি/সমমান এবং ২০২৬ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইউনিটভেদে আবেদনের জন্য পৃথক ন্যূনতম জিপিএর শর্ত নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে ইউনিট-এ-তে আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষার মোট জিপিএ কমপক্ষে ৭.০০ এবং কোনো পরীক্ষায় ৩.০০-এর কম না থাকার শর্ত রাখা হয়েছে। ইউনিট-বি ও ইউনিট-ডি-এর ক্ষেত্রে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ এবং কোনো পরীক্ষায় ২.৭৫-এর কম হওয়া যাবে না।

ইউনিট-সি-এর জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.৫০ এবং কোনো পরীক্ষায় ৩.০০-এর কম হলে আবেদন করা যাবে না। অন্যদিকে, ইউনিট-ই-এর জন্য মোট জিপিএ কমপক্ষে ৫.৫০ এবং কোনো পরীক্ষায় ২.৫০-এর কম হলে আবেদন করা যাবে না।

সভায় ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কেন্দ্রীয় ভর্তি কমিটি ও ইউনিটভিত্তিক ভর্তি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ক্লাস আগামী ৪ এপ্রিল ২০২৭ থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী আবেদন, ভর্তি পরীক্ষা ও পরবর্তী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy