প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৯:১৭ পিএম (ভিজিট : ২)

X
পবিপ্রবির উন্নয়নকাজ পরিদর্শন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান।
আজ সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটায় তাঁরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। প্রশাসনের কোথাও কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা কাজের নিম্নমান বরদাশত করা হবে না।
তিনি বলেন, উন্নয়নকাজের গুণগত মান বজায় রাখার ক্ষেত্রে কোনো ধরনের আপস করার সুযোগ নেই।
পরিদর্শন শেষে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চলমান উন্নয়নমূলক কাজ দ্রুত শেষ করার জন্য প্রকৌশলীদের নির্দেশ দেন।