বোয়ালমারীতে পাসের হার ৫৫.৭৭%, জিপিএ-৫ পেল ৪৭ শিক্ষার্থী

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের বোয়ালমারীতে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফলে পাসের হার দাঁড়িয়েছে ৫৫ দশমিক ৭৭ শতাংশ।

2026-08-11T11:31:44+00:00
2026-08-11T11:31:44+00:00
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
   
বোয়ালমারীতে পাসের হার ৫৫.৭৭%, জিপিএ-৫ পেল ৪৭ শিক্ষার্থী
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১১:৩১ এএম   (ভিজিট : ০)
ফাইল ছবি
X

ফাইল ছবি

ফরিদপুরের বোয়ালমারীতে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফলে পাসের হার দাঁড়িয়েছে ৫৫ দশমিক ৭৭ শতাংশ। তিনটি পরীক্ষায় মোট ২ হাজার ৩৯৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১ হাজার ৩৩৮ জন। জিপিএ-৫ পেয়েছে মোট ৪৭ জন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বোয়ালমারীতে এ বছর এসএসসি পরীক্ষায় ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৭৩৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৮০ জন। পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন।

এসএসসিতে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে বোয়ালমারী জর্জ একাডেমিতে ২৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২০১ জন পাস করেছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৭৮ দশমিক ৫২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১৯ জন, যা উপজেলার মধ্যে সর্বোচ্চ জিপিএ-৫। এছাড়া হাসামদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের পাসের হার ৭৩ দশমিক ৬৮ শতাংশ এবং কাদিরদি উচ্চ বিদ্যালয়ের ৮২ দশমিক ৮১ শতাংশ।

অন্যদিকে, দাখিল পরীক্ষায় বোয়ালমারীর ১৭টি মাদরাসা থেকে মোট ৪৬৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১৯০ জন এবং অকৃতকার্য হয়েছে ২৭৮ জন। পাসের হার ৪০ দশমিক ৬০ শতাংশ। এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২ জন।

দাখিলে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে সাতৈর জেড আই দাখিল সিনিয়র মাদরাসায় ২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ জন পাস করেছে এবং একজন জিপিএ-৫ পেয়েছে। আল হাসান মহিলা দাখিল মাদরাসায় ১৫ জনের মধ্যে ৫ জন পাস করেছে; এখানেও একজন জিপিএ-৫ পেয়েছে।

এদিকে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় পাঁচটি প্রতিষ্ঠান থেকে ১৯৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৬৮ জন। অকৃতকার্য হয়েছে ১২৮ জন। এ বিভাগে পাসের হার ৩৪ দশমিক ৬৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে একজন।

ভোকেশনালে শাহ জাফর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ইনস্টিটিউশনে ৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬ জন পাস করেছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৩১ দশমিক ৩২ শতাংশ এবং একজন জিপিএ-৫ পেয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফল অনুযায়ী, তিন পরীক্ষায় মোট ২ হাজার ৩৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৩৩৮ জন উত্তীর্ণ হয়েছে। সব মিলিয়ে পাসের হার ৫৫ দশমিক ৭৭ শতাংশ। এ ফলাফলে সাধারণ শিক্ষার এসএসসি পরীক্ষার তুলনায় দাখিল ও ভোকেশনালে পাসের হার উল্লেখযোগ্যভাবে কম। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy