মহিপুরে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর মহিপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ বেল্লাল হোসেন হাওলাদার ওরফে বিল্লু (৩৫) নামে এক

2026-08-11T11:22:07+00:00
2026-08-11T11:22:07+00:00
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
   
মহিপুরে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১১:২২ এএম   (ভিজিট : ০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর মহিপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ বেল্লাল হোসেন হাওলাদার ওরফে বিল্লু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১১ আগস্ট) বিকেল ৬টা ৫০ মিনিটের দিকে লতাচাপলী ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আয়েশা ছিদ্দিকা (রা.) জামে মসজিদের সামনে কাঁচা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানা পুলিশের একটি দল স্থানীয়দের সহযোগিতায় সেখানে অভিযান চালায়। এ সময় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলেন বেল্লাল হোসেন। পরে তার কাছ থেকে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, অভিযানকালে নয়াপাড়া গ্রামের খালেক খলিফার ছেলে আল আমিন খলিফা এবং আমির ফকিরের ছেলে পলিয়ে যান।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, গ্রেপ্তার বেল্লাল হোসেন ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার বেল্লালকে আদালতে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy