প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১১:৪১ এএম (ভিজিট : ১)

X
ছবি: প্রতিনিধি
প্রবাসের কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে একে অপরের সাথে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে ইউরোপের দেশ পর্তুগালের রাজধানী লিসবনের একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে ‘বিশ্বনাথী ভাই ব্রাদার্স, পর্তুগাল’-এর উদ্যোগে এক বর্ণাঢ্য বিশেষ নৈশভোজ ও প্রীতিসন্ধ্যা।
রোববার (৯ আগস্ট) আয়োজিত এই অনুষ্ঠানে পর্তুগালের বিভিন্ন শহর থেকে প্রবীণ ও নবীন প্রবাসীদের সাবলীল উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল যেন এক টুকরো বিশ্বনাথে পরিণত হয়। হৃদয়ের টানে এক ছাদের নিচে মিলিত হয়ে প্রবাসীরা একে অপরের সুখ-দুঃখে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সাবেক মেম্বার আব্দুল হাছিবের সভাপতিত্বে এবং কাওসার আহমেদ ও আল আমিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামিম আহমেদ ,জালাল আহমেদ ,রাবেল আহমেদ ,হাবিবুর রহমান ,শহিদ উল্লাহ,তোফায়েল আহমেদ ,সুব্রর চন্দ্র,রফিক আহমেদ সহ পর্তুগালে বসবাসরত বিশ্বনাথের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সর্বস্তরের প্রবাসীরা।
অনুষ্ঠানের শুরুতে প্রবাসের মাটিতে বিশ্বনাথী কমিউনিটির ঐক্য ও অগ্রযাত্রা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা প্রবাসে একে অপরের বিপদে-আপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পরিশেষে, এক মনোরম প্রীতিভোজ ও আনন্দঘন সাংস্কৃতিক পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘটে।