মনোহরদীতে নবাগত ইউএনওর যোগদান উপলক্ষে মতবিনিময় সভা

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর মনোহরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমাদুল হাসানের যোগদান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার

2026-08-11T12:57:25+00:00
2026-08-11T12:57:25+00:00
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
   
মনোহরদীতে নবাগত ইউএনওর যোগদান উপলক্ষে মতবিনিময় সভা
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১২:৫৭ পিএম   (ভিজিট : ০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নরসিংদীর মনোহরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমাদুল হাসানের যোগদান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় মনোহরদী উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। সভায় নবাগত ইউএনওকে স্বাগত জানানো হয় এবং উপজেলার প্রশাসনিক কার্যক্রম, পারস্পরিক সহযোগিতা ও জনসেবার মান আরও উন্নত করার বিষয়ে মতবিনিময় করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজীব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর বাদশা সহ সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারী বৃন্দ। 

উপস্থিত কর্মকর্তাদের সাথে কুশল ও মত বিনিময় করেন  নব যোগাদান কৃত উপজেলা নির্বাহী অফিসার জনাব মো মাহমুদুল হাসান  তিনি তার বক্তব্যে বলেন সকল কর্ম কর্তা সহ সকলে মিলে মিশে এক সাথে কাজ করলে উপজেলার সকল বিষয়ে দ্রুততার সাথে  উন্নয়ন করা সম্ভব। 
তিনি আরও বলেন উপজেলার যে কোন দুর্লভ বিষয় গুলো নিয়ে আপনাদের সকলের সহ যোগিতা পেলে একটি উন্নয়ন মূখী আধুনিক  মনোহরদী উপহার দিতে পারবো।  আরও অন্যান্য কর্ম কর্তা গন তাদের নিজ নিজ পরিচয় প্রদান করেন ও কুশল বিনিময় করেন।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy