প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১২:৪০ পিএম (ভিজিট : ১)

X
ছবি: প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়ায় ২০২৫ সালের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ায় ফাহিম হাসান দর্জি নামের এক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) সকালে পাবুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পাবুর সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষার্থীকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লোকমান হেকিম, পাবুর সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাকিল হাসান, পাবুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রায়হান উদ্দিন, সহকারি শিক্ষক জয়নাল আবেদীন এবং পাবুর সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা বেগমসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা ফাহিমের এই কৃতিত্বপূর্ণ সাফল্যের প্রশংসা করেন এবং তার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে অন্যান্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।