ফরিদপুরে বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠান

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে অনুষ্ঠিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

2026-08-11T17:57:51+00:00
2026-08-11T17:57:51+00:00
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
   
ফরিদপুরে বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠান
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৫:৫৭ পিএম   (ভিজিট : ০)
বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠান
X

বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠান

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে অনুষ্ঠিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, ফরিদপুরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সামাজিক বন বিভাগ, ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম। 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক মো. শাহাদুজ্জামানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ফলজ, বনজ ও ঔষধি গাছের গুরুত্ব এবং সঠিকভাবে চারা রোপণ ও নিয়মিত পরিচর্যার বিষয়ে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান।

বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তবে শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। তবেই বৃক্ষরোপণ কর্মসূচির কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টলের মালিক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy