ধামরাইয়ে রাইস মিল ও তিন মিষ্টির দোকানকে জরিমানা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার ধামরাইয়ে সরকারি নির্দেশ অমান্য করে পাটের বস্তা ব্যবহার না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে একটি

2026-08-11T19:23:09+00:00
2026-08-11T19:23:09+00:00
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ে রাইস মিল ও তিন মিষ্টির দোকানকে জরিমানা
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৭:২৩ পিএম   (ভিজিট : ১)
মোবাইল কোর্ট পরিচালনা
X

মোবাইল কোর্ট পরিচালনা

ঢাকার ধামরাইয়ে সরকারি নির্দেশ অমান্য করে পাটের বস্তা ব্যবহার না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে একটি অটো রাইস মিল ও তিনটি মিষ্টির দোকান মালিককে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) দুপুরে ধামরাই উপজেলার কালামপুর এবং ধামরাই পৌরসভার কুমরাইল এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল মামুন।

উপজেলা প্রশাসন জানায়, সরকারি নির্দেশনা অমান্য করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার অপরাধে কুমরাইল এলাকার 'সাহেব আলী অটো রাইস মিল' মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কালামপুর এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও বিক্রির দায়ে তিনটি মিষ্টির দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন জানান, পরিবেশ রক্ষায় রাইস মিলগুলোতে বাধ্যতামূলকভাবে পাটের বস্তা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি মিষ্টির দোকানগুলোতে খাবারের মান ও পরিবেশ ঠিক রাখার জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy