প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৬:৫৪ পিএম (ভিজিট : ১)

X
১০০ কেজি গাঁজা উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্ত এলাকা থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকালে উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এই গাঁজা উদ্ধার করা হয়।
মঙ্গলবার বিকেলে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের কাছে এই সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম শরিফুল ইসলাম।
বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম শরিফুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে উপজেলার সীমান্ত এলাকায অভিযান পরিচালনা করা হয়। এসময় কসবা বিওপির টহলদল স্ব-স্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানকালে বিজিবির উপস্হিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহণ করা হবে।