লক্ষ্মীপুরে মাংস ও পশুখাদ্যের দোকানে মোবাইল কোর্ট

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুর সদর উপজেলার গোডাউন রোড ও পৌর গোস্ত মার্কেট এলাকায় বিভিন্ন মাংসের দোকান এবং মৎস্য ও পশুখাদ্যের দোকানে

2026-08-11T19:28:07+00:00
2026-08-11T19:28:07+00:00
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
   
লক্ষ্মীপুরে মাংস ও পশুখাদ্যের দোকানে মোবাইল কোর্ট
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৭:২৮ পিএম   (ভিজিট : ১)
মোবাইল কোর্ট
X

মোবাইল কোর্ট

লক্ষ্মীপুর সদর উপজেলার গোডাউন রোড ও পৌর গোস্ত মার্কেট এলাকায় বিভিন্ন মাংসের দোকান এবং মৎস্য ও পশুখাদ্যের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় যথাযথ লাইসেন্স না থাকা এবং নির্ধারিত মানদণ্ড অনুসরণ না করে পশু জবাই ও মাংস বিক্রির দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে মোট ৩৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) লক্ষ্মীপুর সদর উপজেলার গোডাউন রোড ও পৌর গোস্ত মার্কেট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে বিভিন্ন মাংসের দোকান ও মৎস্য-পশুখাদ্যের দোকানে প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স যাচাই করা হয়। এ সময় কয়েকটি প্রতিষ্ঠানে যথাযথ লাইসেন্স না থাকা এবং পশু জবাই ও মাংসের মাননিয়ন্ত্রণের ক্ষেত্রে অনিয়ম পরিলক্ষিত হয়। 

এসব অপরাধে মৎস্য ও পশুখাদ্য আইন, ২০১০ এবং পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সর্বমোট ৩৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন ও হাবিবুর রহমান।

অভিযান পরিচালনায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও তাঁর প্রতিনিধিসহ বাংলাদেশ পুলিশ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy