প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৮:৪৬ পিএম (ভিজিট : ২)

X
জমি সংক্রান্ত বিরোধ
নরসিংদীর বেলাবো উপজেলার নারায়নপুর ইউনিয়নের নিলক্ষিয়া গ্রামে হাসিম বেপারীর সাথে হারিছ মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলছে দীর্ঘদিন যাবত। এ ব্যাপারে হারিছ মিয়া বাদী হয়ে নরসিংদীর দেওয়ানি আদালতে একটি মামলা দায়ের করেন। যা বর্তমানে আদালতে চলমান।
এ ঘটনার জেরে প্রথম পক্ষ জমিতে গেলে দ্বিতীয় পক্ষ হারিছ মিয়া গং তাদের উপর চড়াও হয় এবং মারধর করে বলে জানান হাসিম বেপারী। এ ঘটনায় হারিছ মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে নরসিংদী আদালতে ১৪৫ ধারায় আরেকটি মামলা দায়ের করেন হাসিম বেপারী । উক্ত মামলার নোটিশ পাওয়ার পর বিভিন্ন ভাবে হাসিম বেপারী ও তাদের পরিবারের উপর হুমকি ধামকি দিয়ে আসছে বলে অভিযোগ করেন তিনি।
এ ব্যাপারে বেশ কয়েকবার স্থানীয়ভাবে শালিশ দরবার হয়েছে। কোনো সুরাহা না হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ন্যায় বিচার দাবি করছে হাসিম ব্যাপারী।
ঘটনায় বিষয়ে হারিস মিয়ার সাথে কথা হলে তিনি বলেন নিয়ম মেনে এবং বৈধ উপায়ে এই জমির মালিকানা লাভ করেছি এবং দীর্ঘদিন ধরে এটি তাদের দখলে রয়েছে। আমরাও ন্যায় বিচার দাবি করছি।
প্রথম পক্ষ হাসিম বেপারীর দাবি,আরএস খতিয়ান ৫৪৫ এর ৬১ শতাংশের কাত ৮ শতাংশ ক্রয় করছি যা আমাদের কাছে জমির সমস্ত বৈধ ও হালনাগাদ কাগজপত্র রয়েছে। আমরা কোনো অন্যায়ের আশ্রয় নেইনি।
বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে সমাধানে এগিয়ে আসবেন এটাই প্রত্যাশা করছেন এলাকার সাধারণ মানুষ।
বেলাবো থানা অফিসার ইনচার্জ এসএম আমানউল্লাহ বলেন, দুই পক্ষের মাঝে জমি সংক্রান্ত বিরুধ চলছে। আদালতে মামলা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব।