প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১:০৩ পিএম (ভিজিট : ০)

X
ছবি: প্রতিনিধি
আন্তর্জাতিক যুব দিবস-২০২৬ উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় পরিচ্ছন্নতা অভিযান ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এবারের আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্য ছিল ‘ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা’। দিবসটি উপলক্ষে আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, যুব উন্নয়ন বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন যুব উদ্যোক্তা সহ ধীতপুর একতা যুব ট্রাস্ট ক্লাব অংশ নেন।
পরে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বরের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে ওই স্থানে এসে শেষ হয়। এ সময় পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফিরোজ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও যুব উদ্যোক্তারা।
ইউএনও মোঃ ফিরোজ হোসেন বলেন, ‘পরিচ্ছন্নতা শুধু একটি দিনের কর্মসূচি নয়। নিজেদের ঘর, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। তরুণদের নেতৃত্বে পরিচ্ছন্ন ও সুন্দর ভালুকা গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।’
তিনি আরও বলেন, যুবসমাজ দেশের উন্নয়নের অন্যতম শক্তি। নিজেদের দায়িত্ব পালনের পাশাপাশি সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হলে একটি সুন্দর ও বাসযোগ্য সমাজ গড়ে তোলা সম্ভব।