যুক্তরাষ্ট্রের রণতরীতে নিজেদের মধ্যে সংঘর্ষে ৭ মার্কিন সেনা নিহত!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দীর্ঘস্থায়ী যুদ্ধ ও অতিরিক্ত চাপের কারণে মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’-এর ভেতরে নাবিকদের মধ্যে এক রক্তক্ষয়ী ও

2026-08-12T16:48:47+00:00
2026-08-12T16:48:47+00:00
বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার ১২ আগস্ট ২০২৬
   
যুক্তরাষ্ট্রের রণতরীতে নিজেদের মধ্যে সংঘর্ষে ৭ মার্কিন সেনা নিহত!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৪:৪৮ পিএম   (ভিজিট : ২)
মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’
X

মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’

দীর্ঘস্থায়ী যুদ্ধ ও অতিরিক্ত চাপের কারণে মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’-এর ভেতরে নাবিকদের মধ্যে এক রক্তক্ষয়ী ও সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেওয়া এই রণতরীতে অভ্যন্তরীণ অসন্তোষের জেরে ঘটা এই সংঘর্ষে সাতজন মার্কিন নৌসেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, রণতরীটির দীর্ঘায়িত অবস্থান এবং দুর্বিষহ পরিবেশ নিয়ে নাবিকদের পরিবার ও ক্রুদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপারের এক উপদেষ্টা জাহাজটিতে উপস্থিত হন। তবে ক্রুদের এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় ওই উপদেষ্টাকে তীব্র ধিক্কার জানানো হয় এবং তাঁর দিকে পানির বোতল ছুড়ে মারা হয়।

এই প্রতিবাদের জের ধরেই পরবর্তীতে নাবিকদের একটি অংশ ধারাল অস্ত্র ও ছুরি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই সাতজন প্রাণ হারান এবং আহত হন আরও অনেকে।

উল্লেখ্য, আধুনিক যুগে যেকোনো মার্কিন বিমানবাহী রণতরীর জন্য এটি দীর্ঘতম একটানা সমুদ্র অভিযান। ওমানের একটি সংক্ষিপ্ত বিরতি বাদ দিলে রণতরীটি টানা ২০৮ দিন ধরে সমুদ্রে রয়েছে এবং মোট ২৬৩ দিন ধরে এই অঞ্চলে মোতায়েন রয়েছে। ভারত মহাসাগরে অবস্থান করে মূলত ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকর করার মিশনে যুক্ত ছিল এই রণতরী। 

তবে দীর্ঘমেয়াদী মোতায়েনের ফলে সৃষ্ট মানসিক চাপ ও অভ্যন্তরীণ বিশৃঙ্খলার কারণে মার্কিন সামরিক বাহিনীর ভেতরে এটি এক বড় ধরনের সংকটের জন্ম দিয়েছে। 





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy