লেবাননে ৪ তলা স্কুল গুঁড়িয়ে দিলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দক্ষিণ লেবাননে একটি চারতলা স্কুল ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। বুধবার (১২ আগস্ট) লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে

2026-08-12T16:58:38+00:00
2026-08-12T16:58:38+00:00
বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার ১২ আগস্ট ২০২৬
   
লেবাননে ৪ তলা স্কুল গুঁড়িয়ে দিলো ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৪:৫৮ পিএম   (ভিজিট : ১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দক্ষিণ লেবাননে একটি চারতলা স্কুল ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। বুধবার (১২ আগস্ট) লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, বুধবার সকালে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে একটি চারতলা সরকারি স্কুল বোমা মেরে ধ্বংস করে দিয়েছে। নাবাতিয়া গভর্নরেটের জাওতার আল-শারকিয়াহ গ্রামের কেন্দ্রে অবস্থিত স্কুলটির নাম শেখ নাইম মাহদি পাবলিক স্কুল।

তবে এ ঘটনায় কোনো হতাহত হয়েছে কি না সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরও জানিয়েছে গত রাতে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকটি বড় বিস্ফোরণ ঘটে।

ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে ‘সন্দেহভাজন পাকিস্তানি গুপ্তচর’ গ্রেপ্তার
এর মধ্যে হাদ্দাথা শহরে দুটি বড় বিস্ফোরণ এবং বিন্ট জেবেইল জেলার বেইত ইয়াহুনে একটি ‘বড় বিস্ফোরণের’ খবর পাওয়া গেছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy