চুয়েটের পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী

2026-08-12T19:25:52+00:00
2026-08-12T19:25:52+00:00
বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার ১২ আগস্ট ২০২৬
   
চুয়েটের পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৭:২৫ পিএম   (ভিজিট : ০)
দুই শিক্ষার্থীর মৃত্যু
X

দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হলসংলগ্ন পুকুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক প্রফেসর সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত দুই শিক্ষার্থী হলেন চুয়েটের ২০২৪ ব্যাচের অর্ণব চন্দ (২২) ও শান্ত দেব (২৩)।

তাদের দুজনের বাড়িই সিলেটে বলে জানা গেছে। অর্ণব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এবং শান্ত টিপিই বিভাগের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফুটবল খেলা শেষে অর্ণব ও শান্ত হলের পাশের পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে তারা দুজন সাঁতার কাটতে গিয়ে পুকুরের মাঝামাঝি অংশে তলিয়ে যান।

খবর পেয়ে সহপাঠী ও অন্যরা উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় ২০ মিনিটের মধ্যে অর্ণবকে এবং প্রায় ৪৫ মিনিট পর শান্তকে পুকুর থেকে উদ্ধার করা হয়।

পরে গুরুতর অবস্থায় দুজনকে চট্টগ্রাম শহরের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy