প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৭:১৭ পিএম (ভিজিট : ১)

X
মোড়ক উন্মোচন
পার্বত্য চট্টগ্রামের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রকাশিত ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া অতিথিদের সঙ্গে নিয়ে বইটির মোড়ক উন্মোচন করেন।
বায়োডাইভারসিটি কনজারভেশন সোসাইটি অব সিএইচটির প্রতিষ্ঠাতা সবুজ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ইলিয়াস মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ও বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বক্তব্য দেন।
সোসাইটির উদ্যোগে প্রকাশিত বইটিতে পার্বত্য চট্টগ্রামের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ নিয়ে বিভিন্ন লেখকের নিবন্ধের পাশাপাশি রয়েছে গুরুত্বপূর্ণ আলোকচিত্র।
বক্তারা বলেন, জীববৈচিত্র্যের অন্যতম সমৃদ্ধ ও সংবেদনশীল অঞ্চল পার্বত্য চট্টগ্রাম। এ অঞ্চলের প্রকৃতি রক্ষায় বন উজাড় ও পাহাড় কাটা বন্ধের পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ জোরদার করতে হবে।