নকলায় দুর্ভোগ কমাতে রাস্তা সংস্কার করলেন মিন্টু

নকলা (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের নকলায় সামান্য বৃষ্টিতেই কাঁদাযুক্ত হয়ে পড়া একটি রাস্তা নিজ উদ্যোগে সংস্কার করে দিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক

2026-08-12T19:18:59+00:00
2026-08-12T19:18:59+00:00
বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার ১২ আগস্ট ২০২৬
   
নকলায় দুর্ভোগ কমাতে রাস্তা সংস্কার করলেন মিন্টু
নকলা (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৭:১৮ পিএম   (ভিজিট : ১)
নিজ উদ্যোগে সংস্কার
X

নিজ উদ্যোগে সংস্কার

শেরপুরের নকলায় সামান্য বৃষ্টিতেই কাঁদাযুক্ত হয়ে পড়া একটি রাস্তা নিজ উদ্যোগে সংস্কার করে দিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পাঠাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসেন মিন্টু।

জানা যায়, নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নের মধ্যপাড়া এলাকার ভেন্ডারবাড়ী যাওয়ার রাস্তাটি সামান্য বৃষ্টিতেই কাদায় পরিণত হয়। এতে ওই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। কাদাযুক্ত রাস্তা দিয়ে চলাচলের সময় অনেককেই জুতা হাতে নিয়ে যেতে দেখা যায়।

এলাকাবাসীর দুর্ভোগের কথা জানতে পেরে বুধবার (১২ আগস্ট) মোবারক হোসেন মিন্টু নিজ উদ্যোগে রাস্তাটিতে বালু ও ইটের খোয়া ফেলে সংস্কারের ব্যবস্থা করেন। এতে সাময়িকভাবে হলেও ওই এলাকার মানুষের চলাচলে স্বস্তি ফিরেছে।

স্থানীয়রা জানান, বৃষ্টির সময় রাস্তাটি কাদায় পরিণত হওয়ায় দীর্ঘদিন ধরে তারা দুর্ভোগে ছিলেন। দ্রুত রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়ায় তারা মোবারক হোসেন মিন্টুকে ধন্যবাদ জানান।

এলাকাবাসীর প্রত্যাশা, রাস্তাটি স্থায়ীভাবে সংস্কার করে চলাচলের উপযোগী করা হলে তাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে।








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy