বেনাপোলে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা কর্মচারী নিহত

বেনাপোল প্রতিনিধি

সারাবাংলা

যশোরের বেনাপোলে লোহাবোঝাই ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম হোসেন (৫০) নামে এক মাদ্রাসা কর্মচারী নিহত হয়েছেন।

2026-08-13T21:02:15+00:00
2026-08-13T21:02:15+00:00
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬
   
বেনাপোলে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা কর্মচারী নিহত
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৯:০২ পিএম   (ভিজিট : ০)
সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা কর্মচারী নিহত
X

সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা কর্মচারী নিহত

যশোরের বেনাপোলে লোহাবোঝাই ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম হোসেন (৫০) নামে এক মাদ্রাসা কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় একই মাদ্রাসার এক শিক্ষক ও ভ্যানচালক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ২টার দিকে বেনাপোল বাইপাস সড়কের ভবারবেড় এলাকায় রাজুর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম হোসেন শার্শা উপজেলার গোগা ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি স্থানীয় ইছাপুর দাখিল মাদ্রাসায় অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। আহতরা হলেন একই মাদ্রাসার শিক্ষক ফজলুল হক (৪৫) ও ভ্যানচালক আলী কদর (৩৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসার কাজে সহকর্মী শিক্ষক ফজলুল হককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে (যশোর-ল-১৫-১৯৩০) গোগা থেকে বেনাপোল হয়ে শার্শার দিকে যাচ্ছিলেন ইব্রাহিম হোসেন। মোটরসাইকেলের চালক ও আরোহী দুজনই হেলমেট পরা ছিলেন।

মোটরসাইকেলটি বেনাপোল বাইপাস সড়কের ভবারবেড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লোহার গ্রিল ও ভারী লোহা বোঝাই একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী ও ভ্যানচালক গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তবে হাসপাতালে নেওয়ার পথেই ইব্রাহিম হোসেনের মৃত্যু হয়।

আহত শিক্ষক ফজলুল হক ও ভ্যানচালক আলী কদর নাভারণের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ইব্রাহিম হোসেনের মৃত্যুতে তার পরিবার, স্বজন ও কর্মস্থল ইছাপুর দাখিল মাদ্রাসায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীকে হারিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যেও নেমে এসেছে গভীর শোক।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত ব্যাটারিচালিত ভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy