ওসমানীনগরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ওসমানীনগর প্রতিনিধি

সারাবাংলা

সিলেটের ওসমানীনগরে অভিযান চালিয়ে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা

2026-08-13T21:06:32+00:00
2026-08-13T21:06:32+00:00
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬
   
ওসমানীনগরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
ওসমানীনগর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৯:০৬ পিএম   (ভিজিট : ০)
দুই মাদক কারবারি গ্রেফতার
X

দুই মাদক কারবারি গ্রেফতার

সিলেটের ওসমানীনগরে অভিযান চালিয়ে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৪১ হাজার ২৮০ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
‎গ্রেফতারকৃতরা হলেন—ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের দয়ামীর গ্রামের মৃত হরমত উল্লাহর ছেলে আব্দুল বাসিদ (৫০) এবং উমরপুর ইউনিয়নের মাটিহানী গ্রামের মো. মনর আলীর ছেলে মো. মিঠু মিয়া (২৩)। মিঠু মিয়ার বর্তমান ঠিকানা দয়ামীর ইউনিয়নের দয়ামীর গ্রামে।

‎থানা সূত্রে জানা যায়, ১২ আগস্ট রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর থানা পুলিশের একটি দল উপজেলার ৭ নম্বর দয়ামীর ইউনিয়নের দয়ামীর বাজার সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের পশ্চিম পাশে দয়ামীর কলেজ গেইটের নিচে সড়কে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের হেফাজত থেকে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
‎পুলিশ জানায়, জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৩৭ হাজার ৫০০ টাকা এবং গাঁজার মূল্য প্রায় ৩ হাজার ৬০০ টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ ৪১ হাজার ২৮০ টাকা, একটি MAXTEL ও একটি VMAX বাটন ফোন এবং একটি REDMI অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
‎এ ঘটনায় ১৩ আগস্ট ওসমানীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর সারির ১০(ক)/৩৬(১) এর সারির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটির নম্বর ৬, তারিখ ১৩ আগস্ট ২০২৬।
‎বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy