সারিয়াকান্দিতে জামায়াতে রুকন সম্মেলন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার সারিয়াকান্দিতে জামায়াতে ইসলামী সারিয়াকান্দি উপজেলা শাখার উদ্যোগে মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৪ আগষ্ট) সকাল সাড়ে ১০

2026-08-14T15:28:25+00:00
2026-08-14T15:28:25+00:00
শনিবার ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩
শনিবার ১৫ আগস্ট ২০২৬
   
সারিয়াকান্দিতে জামায়াতে রুকন সম্মেলন
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৩:২৮ পিএম   (ভিজিট : ২৮)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

বগুড়ার সারিয়াকান্দিতে জামায়াতে ইসলামী সারিয়াকান্দি উপজেলা শাখার উদ্যোগে মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৪ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায়, সারিয়াকান্দি ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সারিয়াকান্দি উপজেলা জামায়াতের আমির মাও ইকবাল হোসেন সভাপতিত্বে এবং সেক্রেটারি মাও কাজী জহুরুল ইসলাম সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নায়েবে আমির মাও.তোফাজ্জল হোসেন, সাবেক আমির সহকারী অধ্যাপক জহুরুল ইসলাম, নায়েবে আমির সাবেক অধ্যক্ষ মাও.আব্দুল মাজেদ, বায়তুলমাল সম্পাদক মাও.নুর আলম 

তারবিয়াত সম্পাদক মাও.রেজাউল করিম, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোমিনুল ইসলাম সেলিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, পেশাজীবী সংগঠনের সভাপতি নজির হোসেন, কর্ম পরিষদ সদস্য মো. মতিউর ইসলামসহ, আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সকল রুকনগণ। 

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এখন বর্তমান সময় অনেক চ্যালেঞ্জের, তাই এখকার  সকল  রুকনদের হতে হবে আদর্শবান, নীতিবান, সময়োপযোগী ও নিজ সংগঠনের প্রতি নিবেদিত। এ সমাজের পরিবর্তনে রুকনদের ভুমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বৈঠকে রুকনদের ব্যক্তিগত মান পর্যালোচনা, সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা এবং আগামী দিনের করণীয় সম্পর্কে আলোচনা হয়। বৈঠকটি এক সৌহার্দ্যপুর্ণ ও প্রেরণামূলক পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়। সর্বশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে রুকন বৈঠক সমাপ্তি ঘোষণা করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy