প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ২:১৩ পিএম (ভিজিট : ০)

X
রাজস্থলীতে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান সহায়তা প্রদান করছেন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
সাম্প্রতিক টানা বৃষ্টিপাত, পাহাড়ি ঢল ও আকস্মিক পাহাড় ধসে রাঙ্গামাটি রাজস্থলী উপজেলায় ক্ষতিগ্রস্ত, কর্মহীন ও অসহায় ৬শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের আওতায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার খাদ্য গুধাম সংলগ্ন আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষি বিদ কাজল তালুকদার এর সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, জেলা পরিষদের সদস্য প্রতুল দেওয়ান, সহ সভাপতি ছকির আহম্মদ, যুগ্ন সম্পাদক এমদাদুল হক মিলন, যুগ্ন সম্পাদক রফিক আহম্মদ, সাবেক গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান সোলায়মান ,যুবদলের সদস্য সচিব উজ্বল কান্তি তঞ্চঙ্গ্যা,কৃষক দলের সভাপতি বিষু সাহা, সাধারণ সম্পাদক সুমন খান, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিক মোল্লা, ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ভুবন তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, মহিলা নেত্রী লাকি মারমা,শিল্পি বেগম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে অসংখ্য পরিবার ঘরবাড়ি,ও জীবিকার পথ হারিয়ে চরম সংকটে পড়েছে। এই মানবিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। পর্যায়ক্রমে এ এলাকার সব ওয়ার্ডের দুর্যোগকবলিত পরিবারের মাঝে ধারাবাহিকভাবে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে কোনো অসহায় পরিবার বঞ্চিত না হয়।
হঠাৎ পাওয়া খাদ্য সহায়তায় স্বস্তি প্রকাশ করেন দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। খাদ্য সংকটের মুহূর্তে পাশে দাঁড়ানোর জন্য তারা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানান।
স্থানীয় সচেতন মহলের মতে, এ ধরনের সময়োপযোগী মানবিক উদ্যোগ দুর্যোগকবলিত মানুষের তাৎক্ষণিক সংকট মোকাবিলার পাশাপাশি পুনর্বাসনে নতুন আশার সঞ্চার করবে বলে আশা ব্যক্ত করেন।