শান্তিগঞ্জে ১৭৫ পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ

শান্তিগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সুনামগঞ্জের শান্তিগঞ্জে অভিযান চালিয়ে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি

2026-08-14T19:29:20+00:00
2026-08-14T19:29:20+00:00
শুক্রবার ১৪ আগস্ট ২০২৬ ৩০ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ১৪ আগস্ট ২০২৬
   
শান্তিগঞ্জে ১৭৫ পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ
শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৭:২৯ পিএম   (ভিজিট : ২)
ইয়াবাসহ দুইজন আটক
X

ইয়াবাসহ দুইজন আটক

সুনামগঞ্জের শান্তিগঞ্জে অভিযান চালিয়ে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।

আটকরা হলেন—শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামের হাফিজুর রহমান (৩৩) ও গনিগঞ্জ গ্রামের সাদিক আহমেদ নুর (৩৪)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ বাজারের সিএনজি স্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসানো হয়। সেখানে একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালিয়ে দুই ব্যক্তির কাছ থেকে ৩০ পিস এবং গাড়ির চালকের আসনের পায়ের পাপোষের নিচ থেকে আরও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডুংরিয়া বাঘবাড়ি এলাকায় একটি গাড়ির গ্যারেজে অভিযান চালিয়ে আরও ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে ১৭৫ পিস ইয়াবা, যার আনুমানিক ওজন ১৭ দশমিক ৫ গ্রাম এবং মূল্য প্রায় ৫২ হাজার ৫০০ টাকা।
অভিযানে শান্তিগঞ্জ থানার এসআই নুর উদ্দিন আহমেদসহ পুলিশের একটি দল অংশ নেয়। পরে ওসি মো. অলি উল্লাহর নেতৃত্বে গ্যারেজে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অলি উল্লাহ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy