চুনারুঘাটে আওয়ামী লীগ নেতা মানিক সরকার গ্রেপ্তার
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৭:৩৪ পিএম (ভিজিট : ২)

X
মানিক সরকার
হবিগঞ্জ চুনারুঘাট উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মিরাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) ভোর রাতে পাকুরিড়া নিজ বাড়ি থেকে চুনারুঘাট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মানিক সরকারের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।