প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৮:৩৪ পিএম (ভিজিট : ১)

X
যুবকের ১০ মাস কারাদণ্ড
নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণের দায়ে মাসুদ (২০) নামে এক যুবককে ১০ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার গোতাশিয়া ইউনিয়নের প্রতাবমহল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।
দণ্ডপ্রাপ্ত মাসুদ শিবপুর উপজেলার ভাটগাঁও গ্রামের কফিল উদ্দিনের ছেলে।
জানা যায়, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে প্রতাবমহল এলাকায় অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়ায় নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল। এ সময় মাসুদকে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ করতে দেখা যায়। পরে তাকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩) অনুযায়ী মাসুদকে ১০ মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে মনোহরদী থানার এএসআই সোহানুরের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।