ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে গোবিন্দগঞ্জ একতা সংঘের জয়

গাজীপুর সদর প্রতিনিধি

সারাবাংলা

“মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরে ভাওয়াল টাইগার্স ক্লাবের আয়োজনে শুরু হয়েছে লক্ষ টাকার

2026-08-14T20:36:02+00:00
2026-08-14T20:36:02+00:00
শুক্রবার ১৪ আগস্ট ২০২৬ ৩০ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ১৪ আগস্ট ২০২৬
   
ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে গোবিন্দগঞ্জ একতা সংঘের জয়
গাজীপুর সদর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৮:৩৬ পিএম   (ভিজিট : ০)
লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট
X

লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট

“মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরে ভাওয়াল টাইগার্স ক্লাবের আয়োজনে শুরু হয়েছে লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট-২০২৬।

শুক্রবার (১৪ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নয়াপাড়া এলাকায় ভাওয়াল টাইগার্স ক্লাব মাঠে টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী ম্যাচে গাজীপুরের বাঘের বাজার ফুটবল একাদশ ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ একতা সংঘ মুখোমুখি হয়। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় দুই দলই একটি করে গোল করায় ম্যাচটি ১-১ গোলে সমতায় শেষ হয়।

পরে ম্যাচের ফল নির্ধারণে টাইব্রেকারে গড়ায় খেলা। টাইব্রেকারে বাঘের বাজার ফুটবল একাদশ ৪ গোল করলেও গোবিন্দগঞ্জ একতা সংঘ ৫ গোল করে জয় নিশ্চিত করে। ফলে ৫-৪ গোলে টাইব্রেকারে জয় পেয়ে টুর্নামেন্টের পরবর্তী ধাপে জায়গা করে নেয় গাইবান্ধার গোবিন্দগঞ্জ একতা সংঘ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আইন সমিতির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি এ কে এম আফজাল-উল মুনীর। সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. সেলিম ভূঁইয়া। খেলাটি উদ্বোধন করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভাওয়াল টাইগার্স ক্লাবের সভাপতি লুৎফর রহমান খান এবং সাধারণ সম্পাদক আব্দুল হালিম। 

অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের মুসল্লী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক।

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও ভাওয়াল টাইগার্স ক্লাবের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন শেখ, হুয়া-থাই সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জিএম ইফতেখার চৌধুরী, সাবেক ইউপি সদস্য ও ভাওয়াল টাইগার্স ক্লাবের সাবেক সভাপতি সদর উদ্দিন শেখ খোকন, কবি-লেখক ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন, এস কে টাইলস হাউসের স্বত্বাধিকারী নূরউদ্দিন খন্দকার খোকন, ফুয়াং গেট টাইলস মার্কেটের সভাপতি  আলমগীর হোসেন খান, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আলম ফকিরসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী ম্যাচ দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি দেখা যায়। খেলাকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, মাদক থেকে দূরে রাখা এবং সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করাই এ টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy