ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, প্রাণহানির সঙ্গে বাড়ছে আতঙ্ক

বুলেটিন ডেস্ক

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপকভাবে কেঁপে উঠেছে জনপদ।শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টা ৫৮

2026-08-15T10:56:48+00:00
2026-08-15T10:56:48+00:00
শনিবার ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩
শনিবার ১৫ আগস্ট ২০২৬
   
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, প্রাণহানির সঙ্গে বাড়ছে আতঙ্ক
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১০:৫৬ এএম   (ভিজিট : ০)
ফাইল ছবি
X

ফাইল ছবি

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপকভাবে কেঁপে উঠেছে জনপদ। 

শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টা ৫৮ মিনিটের দিকে পূর্ব নুসা তেংগারা প্রদেশের নাগেওকেও এলাকার কাছে ভূমিকম্পটি আঘাত হানে। শক্তিশালী কম্পনের পর কয়েক দফা আফটারশকেও কেঁপে ওঠে বিভিন্ন এলাকা।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১৫ কিলোমিটার গভীরে, নাগেওকেওর মবায়ে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে। কম্পনের তীব্রতায় বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত ও ধসে পড়ার খবর পাওয়া গেছে। এতে দুজনের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে। তবে এখনো ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়নি।
শক্তিশালী ভূমিকম্পের পর সম্ভাব্য সুনামির আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পূর্ব নুসা তেংগারা, দক্ষিণ সুলাওয়েসি ও পশ্চিম নুসা তেংগারা প্রদেশে জারি করা হয় সতর্কতা।
ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা বিএমকেজি জানিয়েছিল, ভূমিকম্পটির কারণে সুনামির সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে পরিস্থিতি পর্যালোচনার পর কিছুক্ষণ পরই সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়।

ভূমিকম্পের পরও একাধিক আফটারশক অনুভূত হওয়ায় স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উদ্ধার ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy