সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৮ শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম)প্রতিনিধিঃ

সারাবাংলা

চট্টগ্রামের সীতাকুণ্ড ভাটিয়ারী সাগর উপকূলে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং নামক একটি শিপইয়ার্ডে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় ৮ জন

2026-08-15T11:23:53+00:00
2026-08-15T11:23:53+00:00
শনিবার ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩
শনিবার ১৫ আগস্ট ২০২৬
   
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৮ শ্রমিকের মৃত্যু
সীতাকুণ্ড (চট্টগ্রাম)প্রতিনিধিঃ
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১১:২৩ এএম   (ভিজিট : ২)
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত  গ্যাসে ৮ শ্রমিকের মৃত্যু
X

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৮ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড ভাটিয়ারী সাগর উপকূলে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং নামক একটি শিপইয়ার্ডে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় ৮ জন নিহতের খবর পাওয়া গেছে। 

শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে এঘটনাটি ঘটে। 

নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা সংশ্লিষ্ট এবং ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের। এঘটনায় আহত হয়েছে আরো ১০ জনেরও বেশি। 

এদিকে আহতদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ছুটে যান বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

এসময় উপস্থিত ছিলেন,চট্টগ্রম জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সহ সরকারের উর্ধতন কর্মকর্তারা। এছাড়া ওইদিন বেলা ১১টার সময় ঘটনাস্থল পরিদর্শন আসেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল কুদ্দুস,উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম,ওসি মহিনুল ইসলাম,পরিদর্শক (তদন্ত) মোঃ আলমগীরসহ অনেকে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ভাটিয়ারী সাগর উপকূলে অবস্থিত ফেরদৌস স্টিল রিসাইক্লিং  শিপইয়ার্ডে একটি স্ক্র্যাপ জাহাজে অন্যান দিনের মত অন্তত ৩০ জন শ্রমিক গ্যাসের পাইপ কাটিং করছিল। এসময় শিপইয়ার্ডে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। আহত অন্যান্যদের উদ্ধার করে ফায়ার সার্ভিস এর সদস্যরা চট্টগ্রাম মেডিকেলসহ নগরীর অন্যান্য মেডিকেলে নিয়ে গেলে সেখানে আরো ৫জন নিহত হন। 

এঘটনায় নিহতরা হলেন, স্থানীয় শনিঠাকুর পাড়ার বাসিন্দা,সিদাম জল দাসের ছেলে পলাশ জলদাস (৩৫)প্রদীব জল দাশের ছেলে সানি জলদাস (১৮), এবং ভাটিয়ারী ইউনিয়নের মৌলবী পাড়ার বাসিন্দা মোঃ সেকান্দার হোসেন এর দুই ছেলে নাসির উদ্দিন (৪২) ও মনসুর আলী(৪৫), জামাল পুরের ইদ্রীস,সেফটি ইনচার্জ সুজন, হাবিব ও মোঃ রানাসহ ৮ জন নিহত হন। তবে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

এদিকে কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়ির স্টেশন অফিসার আব্দুল্লা আল মামুন বলেন, আমরা সকাল ৯টার দিকে খবর পেয়ে চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করার পর ঘটনাস্থলেই বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে নিহত তিনজকে মৃত অবস্থায় উদ্ধার করেছি। 

বাকি অন্যান্যদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে কতজন মারা গেছেন তা বলা সম্ভব নই। তবে কয়েকজন মারা যেতে পারে। একই সময় চট্টগ্রাম নগরীর ফায়ার সার্ভিস এর উপপরিচালক মোঃ তৌহিদুল এসলাম বলেন, স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজ হয়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে। 

এতে করে হতাহতের ঘটনা ঘটে। আহত অন্যান্যরা মেডিকেলে ভর্তি রয়েছে। এদিকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের  বলেন,এটি আসলেই অনেক দুঃখজনক ঘটনা এবং অনেক মর্মান্তিক ঘটনা। 

হাসপাতালে আহত যারা ভর্তি রয়েছেন তারা সবাই ভাল আছেন। আমরা সরকারের পক্ষথেকে নিহত ও আহতদের সহায়তা প্রদান করা হবে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy