প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৬:৩১ পিএম (ভিজিট : ১)

X
দোয়া মাহফিল
টাঙ্গাইলের মির্জাপুরে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাইপাস এলাকায় মৃধা কনভেনশন হলে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে,প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আরিফ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম মহসীনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন,পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা,উপজেলা সহ-সভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, ডিএম শওকত আকবর, পৌর বিএনপির সহ-সভাপতি আলী আজম সিদ্দিকী, ডিএম শফিকুল ইসলাম ফরিদ, ওলামা দল নেতা রবিউল হাসান সিদ্দিকী প্রমুখ।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ইব্রাহিম খলিল জিহাদী।