সিরাজগঞ্জে ২৫০ শয্যা হাসপাতাল পরিদর্শনে বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।শনিবার (১৫ আগস্ট)

2026-08-15T19:47:24+00:00
2026-08-15T19:47:24+00:00
শনিবার ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩
শনিবার ১৫ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে ২৫০ শয্যা হাসপাতাল পরিদর্শনে বিদ্যুৎমন্ত্রী
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৭:৪৭ পিএম   (ভিজিট : ১)
বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু
X

বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে জেলা সদরে অবস্থিত হাসপাতালটি পরিদর্শন করেন তিনি। এ সময় হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী।

মতবিনিময়কালে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও চিকিৎসাসেবা নিয়ে আলোচনা হয়। রোগীরা যাতে চিকিৎসাসেবা নিতে এসে কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহীদুল্লাহ দেওয়ান, আবাসিক মেডিকেল অফিসার ডা. শিমুল তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহসভাপতি ভিপি অমরকৃষ্ণ দাস, যুগ্ম সম্পাদক মোস্তফা নোমান আলাল, ভিপি শামীম খান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসসহ দলীয় ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাসপাতাল পরিদর্শন শেষে মন্ত্রী জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy