সেবা নিশ্চিত করতে এমপির কঠোর নির্দেশনা

বানিয়াচং প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হাসপাতালের নানাবিধ সংকট ও অনিয়মের

2026-08-15T20:41:31+00:00
2026-08-15T20:41:31+00:00
শনিবার ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩
শনিবার ১৫ আগস্ট ২০২৬
   
সেবা নিশ্চিত করতে এমপির কঠোর নির্দেশনা
বানিয়াচং প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৮:৪১ পিএম   (ভিজিট : ০)
ব্যবস্থাপনা সমন্বয় কমিটির প্রথম সভা
X

ব্যবস্থাপনা সমন্বয় কমিটির প্রথম সভা

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হাসপাতালের নানাবিধ সংকট ও অনিয়মের বিষয় গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। রোগীদের সেবার মান বাড়ানো, চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা, পরিচ্ছন্নতা, খাবারের মান, বিদ্যুৎ ও নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। সভা সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডা. শামীমা আক্তার।

সভায় হাসপাতালের সার্বিক পরিস্থিতি তুলে ধরে ইউএইচও ডা. শামীমা আক্তার জানান, হাসপাতালের এক্সরে মেশিনটি সম্পূর্ণ নষ্ট হয়ে আছে। পাশাপাশি প্রয়োজনের তুলনায় চিকিৎসক অপ্রতুলসহ বিভিন্ন সমস্যার কথা তিনি তুলে ধরেন। হাসপাতালের বিদ্যমান সংকট, সীমাবদ্ধতা ও সম্ভাবনা নিয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে এমপি ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেন, ‘আমি একজন চিকিৎসক হিসেবে জানি, কোথায় কী সমস্যা রয়েছে। আমার হাওর এলাকার মানুষ হাসপাতালে এসে যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সেটিই আমার লক্ষ্য।’

তিনি বলেন, সরকারি স্বাস্থ্যসেবার সুবিধা নিতে আসা নারী-পুরুষ কোনোভাবেই নাগরিক অধিকার থেকে বঞ্চিত হতে পারেন না। রোগীদের যথাযথ সেবা নিশ্চিত করতে ইউএইচওসহ সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন তিনি।

সভায় হাসপাতালের জরুরি বিভাগে সেবার মান উন্নত করা, বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা এবং রোগীদের সরবরাহ করা খাবারের মান নিয়ে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেন এমপি। একই সঙ্গে দায়িত্বে থাকা চিকিৎসকদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করা, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

হাসপাতালের ভবনের বিভিন্ন স্থানে শেওলা পড়ে থাকার বিষয়টি দেখেও উদ্বেগ প্রকাশ করেন এমপি। তিনি হাসপাতালের পরিবেশ রোগীবান্ধব ও পরিচ্ছন্ন রাখার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

সভায় হাসপাতালের সমস্যা সমাধানে শুধু আলোচনা নয়, কমিটির সদস্যদের নিয়ে উন্মুক্ত মতবিনিময়ের মাধ্যমে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বাস দেন এমপি। তিনি বলেন, হাসপাতালটি এ এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নিতে হবে।

সভায় বক্তব্য দেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য মহিবুর রহমান বাবলু, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক শেখ বশীর আহমদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুন্নাহার জলি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম এ হাদী, সহকারী প্রকৌশলী শাখাওয়াত হোসেনসহ কমিটির অন্যান্য সদস্যরা।

সভায় হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত সমস্যা চিহ্নিতকরণ এবং রোগীদের ভোগান্তি কমাতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy