মির্জাপুরে বর্ণীল আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ,সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্মার্ট মৎস্য খাত বাস্তবায়নে দেশজুড়ে নানা কর্মসূচির অংশ

2026-08-16T16:35:53+00:00
2026-08-16T16:35:53+00:00
রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
রবিবার ১৬ আগস্ট ২০২৬
   
মির্জাপুরে বর্ণীল আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৪:৩৫ পিএম   (ভিজিট : ০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ,সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্মার্ট মৎস্য খাত বাস্তবায়নে দেশজুড়ে নানা কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের মির্জাপুরে উদযাপিত হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২৬।

দিবসটি উপলক্ষে রোববার (১৬ আগস্ট) সকালে মির্জাপুর উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য বর্ণিল র‍্যালি বের করা হয়।র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনারায় পরিষদ চত্বরে এসে শেষ হয়।র‍্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জহিরুল আলমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন,পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা বিএনপির সহ-সভাপতি ডি.এম শওকত আলী,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ছারহা নাহিন,কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা,সমবায় কর্মকর্তা মাজহারুল হক প্রমুখ।

পরে উপজেলার দুজন সফল মৎস্য খামারিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় উপজেলার অর্ধশতাধিক মৎস্য খামারি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিত এই সভায় বক্তারা দেশীয় মাছ সংরক্ষণ, আধুনিক উপায়ে মৎস্য চাষ বৃদ্ধি এবং পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy