প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৩:৫৯ পিএম (ভিজিট : ০)

X
ছবি: প্রতিনিধি
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে এ আয়োজন শুরু হয়। মৎস্য পক্ষ চলবে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত।
কর্মসূচির শুরুতে সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সদ্য সাবেক সভাপতি আবুল বাশার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ মুস্তাফিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সারোয়ার হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মাজহারুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু শহীদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার এছার উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোখলেছুর রহমান নবাব ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল হাসান মোল্লাসহ অনেকে।
অনুষ্ঠানে উপজেলার শ্রেষ্ঠ মৎস্যচাষিদের সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়। এর আগে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন জাতের ২৫ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।