প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৪:০৪ পিএম (ভিজিট : ০)

X
ছবি: প্রতিনিধি
“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।
দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুনের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, উপজেলা বিএনপির সহসভাপতি আকতার হোসেন, মৎস্য চাষী ফজলুর রহমান প্রমুখ।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষী, মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মৎস্য পক্ষ উপলক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।