ফকিরহাটে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদ্যাপন

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

সারাবাংলা

“রুপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে তুলে ধরে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ

2026-08-16T16:53:25+00:00
2026-08-16T16:53:25+00:00
রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
রবিবার ১৬ আগস্ট ২০২৬
   
ফকিরহাটে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদ্যাপন
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৪:৫৩ পিএম   (ভিজিট : ১০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

“রুপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে তুলে ধরে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ উদ্যাপিত হয়েছে। 

এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, মাছের পোনা অবমুক্ত, মৎস্যজীবিদের সাঁতার প্রতিযোগিতা, আলোচনা সভা এবং সফল মৎস্যচাষি, ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে মৎস্য পুরস্কার প্রদান করা হয়েছে। 

উপজেলা জাতীয় মৎস্য পক্ষ উদ্যাপন কমিটির উদ্যোগে রবিবার (১৬ আগষ্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়াম চত্ত্বর থেকে ব্যানার ফেস্টুন সহযোগে বর্ণ্যাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার সরকারি পুকুর পাড়ে এসে শেষ হয়। সেখানে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়। 

পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ এর পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো: শরীফ নেওয়াজ, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাবেক  আহবায়ক ফকির শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা মোড়ল নুর মোহম্মদ, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি শহীদুল খান, মৎস্য চাষি মোদাশ্বের মল্লিক প্রমূখ। 

এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, শেখ সেলিম উদ্দিন, বিএনপি নেতা সালাম শেখ, মৎস্যজীবি দলের সাধারন সম্পাদক শেখ আ: রহমান লাচ্চু, উপজেলা এনসিপির সভাপতি মো: মিজানুর রহমানসহ বিভিন্ন মৎস্য ব্যবসায়ি, মৎস্যচাষি উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে চারজন সফল মৎস্যচাষি, ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে মৎস্য পুরস্কার প্রদান করা হয়েছে। শেষে উপজেলা সরকারি পুকুরে মৎস্যজীবিদের সাঁতার প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্যখাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে। মৎস্য সম্পদের সুরক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy