প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১০:২৪ এএম (ভিজিট : ০)

X
ছবি : প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় মেয়ের বিয়ের হারিয়ে যাওয়া টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন ট্রাফিক পুলিশ। রোববার বিকেলে জেলা শহরের কাউতলী মোড়ে ট্রাফিক বক্সে এ টাকা তাজুল ইসলামের হাতে তুলে দেন পুলিশ।
জানা যায়, জেলার নবীনগর উপজেলার নাটঘর ইউপির রসুলপুর গ্রামের বাসিন্দা তাজুল ইসলাম বিকেলে সিএনজিচালিত অটোরিকশা যোগে জেলা শহরের কাউতলী মোড়ে নেমে অটোরিকশা ভাড়া দেন। ভাড়া দেওয়ার সময় অসর্তকতাবশত লুঙ্গির মাঝে কাগজে মোড়ানো রাখা ৫০'হাজার টাকা পড়ে যায়।
পরে কাউতলী মোড়ে দায়িত্বরত এটিএসআই নরুল আমিন কাগজে মোড়ানে একটা প্যাকেট পড়ে থাকতে দেখে হাতে নেন। পরে কাগজ খুলে সে দেখেন ৫০ হাজার টাকা। পরে সে ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোঃ রাসেলুর রহমানকে টাকা পাওয়ার বিষয়টি অবগত করেন।
হারিয়ে যাওয়া টাকা পেয়ে তাজুল ইসলাম বলেন, আমার মেয়ে বিয়ের বাজার করার জন্য বাড়ি থেকে জেলা শহরে এসেছিলাম। পরে দেখি আমার কাছে রাখা ৫০ হাজার টাকা পড়ে গেছে। পরে খুঁজাখুজির পর জানতে পারি এক পুলিশ অফিসার আমার টাকাগুলো পেয়েছে। আমার টাকাগুলোর তথ্য প্রমাণ দিলে তারা আমাকে টাকা বুঝিয়ে দেয়। পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে, এটাই তার প্রমাণ। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোঃ রাসেলুর রহমান জানান, টাকা পেয়ে এটিএসআই নরুল আমিন আমাকে জানায়। পরে আমি বিষয়টি কন্ট্রোল রুমেকে অবগত করি।
এরই মাঝে তাজুল ইসলাম তার স্বজনসহ কাউতলী মোড়ে টাকা খুঁজতে থাকে। পরে তাজুল ইসলাম আমাদের জানান তার মেয়ের বিয়ের বাজারের জন্য তার কাছে থাকা ৫০ হাজার টাকা কোথাও পড়ে গেছে। পরে তার দেয়া তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে ৫০ হাজার টাকা বুঝিয়ে দেওয়া হয়।