প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১০:২৩ এএম (ভিজিট : ১)

X
ছবি : প্রতিনিধি
কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর জামায়াত-শিবির কর্তৃক সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারীদের বিচারের দাবিতে মাগুরায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাগুরা শহরের চৌরঙ্গী মোড় থেকে গণঅধিকার পরিষদ, মাগুরা জেলা শাখার উদ্যোগে এ মশাল মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা হামলার প্রতিবাদে জামাত-শিবির বিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
মিছিলে গণঅধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।