নবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ তিনদিন ব্যাপী উদ্বোধন

2026-08-17T10:49:31+00:00
2026-08-17T10:49:31+00:00
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
সোমবার ১৭ আগস্ট ২০২৬
   
নবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১০:৪৯ এএম   (ভিজিট : ১)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ তিনদিন ব্যাপী উদ্বোধন করা হয়েছে।

রবিবার  সকাল  উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ফেস্টুন উড়ানোর পর বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবাবগঞ্জ  উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদারের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বণিকের সঞ্চালনায়
আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন  উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক মিয়া।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দিনাজপুর জেলা বিএনপি সহ সভাপতি মো আতিকুর রহমান রাজা,  বিএনপির উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি মো. তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, বিএনপির দিনাজপুর জেলা উপদেষ্টা মো.নজরুল ইসলাম ফতেহ, বিএনপি নেতা মো.আবু তাহের কারী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, মৎস্যজীবী, মৎস্যচাষি, সাংবাদিকবৃন্দ সহ আরো অনেকে  উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন  মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে সরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্যচাষি ও সংশ্লিষ্টদের সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy