চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

রুপালি মৎসে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ আলোচনা সভা ও

2026-08-16T20:12:43+00:00
2026-08-17T11:15:31+00:00
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
সোমবার ১৭ আগস্ট ২০২৬
   
চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৮:১২ পিএম  আপডেট: ১৭.০৮.২০২৬ ১১:১৫ এএম  (ভিজিট : ৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

রুপালি মৎসে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ আলোচনা সভা ও মৎস্য পোনা অবমুক্তকরনের মাধ্যমে  আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

রবিবার (১৬ই আগস্ট) সকালে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের সভা কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ লতিফুর রহমান। উপজেলা তথ্য কর্মকর্তা ফাতেমা আক্তার লিপির সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহআলম রাজু, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, জামায়াত নেতা জাফর ইকবাল লিটন, উপজেলা এনসিপির যুগ্ন সমন্বয়ক মামুনুর রশীদ মজুমদার, মৎস্য চাষী সাইদুর রহমান শামীম, মোঃ শরীফ ও অহিদুর রহমান।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, চৌদ্দগ্রাম প্রেস ক্লাব সভাপতি, সিরাজুল ইসলাম ফরায়েজী, সেক্রেটারি বেলাল হোসাইন প্রমুখ।

এর আগে উপজেলা চত্বরে   বর্ণাঢ্য র‌্যালি ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

উল্লেখ্য যে, স্বনির্ভর ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ার লক্ষ্যে মৎস্য খাতকে আরো শক্তিশালী করতে সারাদেশে ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হচ্ছে। এ উপলক্ষে মৎস্য সম্পদ সংরক্ষণ, পোনা অবমুক্তকরণ এবং মৎস্যচাষিদের উৎসাহিত করতে মৎস্য অধিদপ্তরের আওতায় উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে নানা কর্মসূচি রয়েছে। আগামী ২৮ আগস্ট সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচি শেষ হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy